Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৮ জানুয়ারি ২০২৬ | ০৫:২৮ অপরাহ্ন

হত্যা মামলায় কারাগারে মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান শিমুল

অনলাইন ডেস্ক ০৮ জানুয়ারি ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে রিয়াজ মোর্শেদ অপু (২৩) হত্যা মামলায় গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আশরাফুল আলম শিমুলের আইনজীবী এস.এম শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান অপু। এ ঘটনায় তার খালা রুমা বেগম গত বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সংগৃহীত ছবি