Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ জানুয়ারি ২০২৬
০৭:২৯ অপরাহ্ন

হেরোইনসহ গোদাগাড়ীর দম্পতি গ্রেপ্তার

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ Godagari couple arrested

২০০ গ্রাম হেরোইনসহ গোদাগাড়ীর এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার সিটিগেট সংলগ্ন বাইপাস এলাকায় একটি সিএনজি অটোরিকশা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি বাসুদেবপুর এলাকার মাসুম রানা (৪২) ও তার স্ত্রী শারমিন নাহার সিমা (৪০)। বর্তমানে তারা নগরের বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকায় বসবাস করছিলেন।

র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, অভিযানে ২০০ গ্রাম হেরোইন ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও নগদ ৩ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে ওই দম্পতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news