Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১০ জানুয়ারি ২০২৬ | ০১:৪৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর

রাজশাহী ব্যুরো: ১০ জানুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ে থাকা দলীয় প্রতীক ধানের শীষের পাঁচটি খাঁচি ভেঙে পাশের খালের পানিতে নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাট এলাকায় অবস্থিত ৯নং ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে এই ভাঙচুরের ঘটনা ঘটে। রাতের আঁধারে সংঘবদ্ধ দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং কার্যালয়ে থাকা ধানের শীষ প্রতীক খুলে নিয়ে পাঁচটি খাঁচি পাশের খালের পানিতে ফেলে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায় ।

শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দায়পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল বলেন, এটি আমার ব্যক্তিগত অফিস, যা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতাবশত কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ধানের শীষের খাঁচিগুলো পানিতে ফেলে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করা হয়েছে এবং কিছু কাগজপত্র নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতারা।জেলা বিএনপির সাবেক সদস্য বারিউল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বিষয়টি নিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, বিষয়টি অবগত হয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।