Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১১ জানুয়ারি ২০২৬ | ০৫:৪৩ অপরাহ্ন

টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

অনলাইন ডেস্ক ১১ জানুয়ারি ২০২৬

মিয়ানমারের রাখাইন প্রদেশের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের জেরে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে গুলিবিদ্ধ হয়ে আফনান (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে এ ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। হোয়াইক্যংয়ের কক্সবাজার-টেকনাফ মহাসড়কস্থ তেচ্ছিব্রিজ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে। 

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনে বিএনপির প্রাথী শাহজাহান চৌধুরী ও জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারি। তারা দুইজনই একসাথে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং তিন দফা দাবির প্রেক্ষিতে দুপুরের পরে জনতা অবরোধ তুলে নেয়। এ সময় উত্থাপিত দাবিগুলো হলো- অনতিবিলম্বে সীমান্তে অবস্থানরত দুর্বৃত্তদের অপসারণ করতে হবে, আহতদের চিকিৎসাসহ দায়িত্ব নিতে হবে এবং সীমান্ত নিরাপত্তায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জামায়াতের প্রার্থী ও দলটির জেলা আমির নুর আহমদ আনোয়ারি বলেন, আমার বড় ভাই শাহজাহান চৌধুরীসহ আমরা এসে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। সরকারসহ সংশ্লিষ্টদের সীমান্ত নিরাপত্তায় জোর দেওয়ার অনুরোধ করছি।

এদিকে এখন পর্যন্ত মিয়ানমারের ৫৩ বিদ্রোহীকে পুলিশ হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত কয়েকদিন ধরে ওপারে বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলায় এপারে স্থানীয়দের মধ্যে আঙ্কক বিরাজ করছে। 

নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের