Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ জানুয়ারি ২০২৬
০২:২৮ অপরাহ্ন

রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন

আবুল কালাম আজাদ:- Railway's 45th Annual Sports Competition 2026 inaugurated

বাংলাদেশ রেলওয়ের ৪৫তম ক্রীড়া বার্ষিক প্রতিযোগিতা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

১৪ জানুয়ারি সকালে শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত মহাপরিচালকগণ, জিএম পূর্ব সুবক্তগীন ও জিএম পশ্চিম মোঃ ফরিদ আহমেদ, প্রধান প্রকৌলী আহমদ হোসেন মাসুম (পশ্চিম), প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস (পশ্চিম),পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলের সকল প্রধান কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা-কর্মী এবং অন্যান্য অতিথিবৃন্দ।।

 ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মহপরিচালক।

 উদ্বোধনের পরপরই আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়।দুই দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল ১৫ জানুয়ারি। এ প্রতিযোগিতায় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন অঞ্চল থেকে কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করছেন।

 ১৫ জানুয়ারি অনুষ্ঠানের দ্বিতীয় দিনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব ফাহিমুল ইসলাম। কর্তৃপক্ষ আশা করছে, এই আয়োজনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শারীরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news