Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ জানুয়ারি ২০২৬
১০:০৬ অপরাহ্ন

অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ২ লাখ টাকা অর্থদণ্ড

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Fine of 2 lakh taka

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

১৪ ও ১৩ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব পরিচালিত পৃথক অভিযানে পশ্চিম বড় ভেওলার নাজিম উদ্দিন ১ লাখ টাকা ও ফাঁসিয়াখালীর ছাইরাখালীর রবিউল হাসানকে ১ লাখ করে দুজনকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

এসিল্যান্ড জানান, কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে এরুপ অভিযান চলমান থাকবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news