Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ॥ সব ধরণের ক্রিকেট বয়কটের ঘোষণা

অনলাইন ডেস্ক Announcement of boycott of all forms of cricket

একের পর এক বিষ্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সবশেষ আজ বুধবার করলেন ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে। যে কারণে আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে এই পরিচালক যদি পদত্যাগ না করেন, তাহলে সব ধরণের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে কোয়াব।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ড পরিচালক নাজমুল পদত্যাগ না করলে সব খেলা বয়কটের ঘোষণা কোয়াবের

ক্রীড়া প্রতিবেদক

একের পর এক বিষ্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সবশেষ আজ বুধবার করলেন ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে। যে কারণে আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে এই পরিচালক যদি পদত্যাগ না করেন, তাহলে সব ধরণের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে কোয়াব।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম মিটিংয়ে যুক্ত হয়ে জানিয়েছেন, ‘যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করে, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।’

এর আগে বিকেলে করা নাজমুলের মন্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এম নাজমুলের মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে গণ্য হতে পারে। তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে, অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।’

বিবৃতিতে বিসিবি আরও জানায়, ‘ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড আবারও পুনর্ব্যক্ত করেছে, দেশের জন্য নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সম্মান থাকবে।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news