Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৬ জানুয়ারি ২০২৬ | ০৪:৫৮ অপরাহ্ন

জাগো নারী বহ্নিশিখা’র সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন

নিজেস্ব প্রতিবেদক: ১৬ জানুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন 'জাগো নারী বহ্নিশিখা'-এর শুক্রবার দিনব্যাপী বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফারুকা বেগমকে সভাপতি ও মনোয়ারা খাতুনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। ফারুকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রয়াত সদস্য গৌরী চন্দ সিতুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বার্ষিক কার্যক্রম ও আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন উপদেষ্টা বিলকিস চৌধুরী, শফিকুল আলম (ভোতা), আনোয়ার হোসেন, সহসভাপতি মনসুরা বেগম, সহসাধারণ সম্পাদক ছবি রানী সাহা, সদস্য তানজিমা মনিম ইলোরা, লিপি রানী সাহা, কুমকুম খাতুন প্রমূখ।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদসহ পথিকৃৎ নারীদের স্মরণ, ঈদে ও পূজায় দুঃস্থ নারীদের সহায়তা করে থাকে। সংগঠন এ কাজের ধারাবাহিকতা বজায় রাখবে, এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

জাগো নারী বহ্নিশিখা'র বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করছেন সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন

চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন 'জাগো নারী বহ্নিশিখা'-এর শুক্রবার দিনব্যাপী বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।