Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ জানুয়ারি ২০২৬
০৬:১৮ অপরাহ্ন

১৬ আসনের গাড়িতে ৬০ জন! বনেটেও বসে পড়েছেন যাত্রী॥ ভিডিও

অনলাইন ডেস্ক 60 people in a 16-seater car

গাড়ির ভিতর বসার জায়গা রয়েছে মোট ১৬ জনের। কিন্তু যাত্রীসংখ্যা তার চেয়ে প্রায় চার গুণ। উপায় না দেখে সেই গাড়িতে সকল যাত্রীকে চেপে পড়ার নির্দেশ দিলেন চালক। গাড়ির ভিতর বসার জায়গা না পেয়ে অনেকে গাড়ির ছাদে উঠে পড়লেন। কেউ আবার গাড়ির আসন ধরেই ঝুলে পড়লেন। বহু যাত্রীকে গাড়ির বনেটেও বসে থাকতে দেখা গেল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

‘ওয়েবদুনিয়া হিন্দি’ সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি রাজস্থানের বাঁশওয়াড়ার আনন্দপুরী এলাকায় ঘটেছে। গাড়ির ভিতরে ১৬ জন যাত্রীর বসার জায়গা রয়েছে। কিন্তু তার পরিবর্তে বিপজ্জনক ভাবে ৬০ জন যাত্রী সেই গাড়িতে চড়ে বসেছেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা নজর কাড়ে প্রশাসনের।


পরিবহন বিভাগের তরফে তদন্ত শুরু করা হয়। এমন বিপজ্জনক ভাবে যে গাড়িগুলি রাস্তায় চলছিল, সেই চালকদের কাছ থেকে মোটা জরিমানা ধার্য করা হয়। জেলার পরিবহন বিভাগের আধিকারিক পঙ্কজ শর্মা এই প্রসঙ্গে জানান, পরিবহন ব্যবস্থার অপর্যাপ্ততার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news