Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৪ জানুয়ারি ২০২৬ | ১২:১৭ অপরাহ্ন

সচ্ছলতা এসোসিয়েশনের শিক্ষা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৬

নিজেস্ব প্রতিবেদক: ২৪ জানুয়ারি ২০২৬

জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক, শিক্ষা ও মুক্ত সংস্কৃতির চর্চা, এবং মানব সভ্যতার অগ্রগতি সাধনে আলোকিত সমাজ বিনির্মানের প্রয়াসে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো শিক্ষা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৬।

সচ্ছলতা এসোসিয়েশন এর শিক্ষা বিভাগ ও সংস্কৃতি বিভাগের যৌথ আয়োজনে জাঁকজমকপূর্ণ এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবু ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো: আতিকুর রহমান আতিক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, "সচ্ছলতা এসোসিয়েশনের এই মহতী প্রয়াসে সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতায় আমরা পাশে আছি, সচ্ছলতা এসোসিয়েশনর ক্ষুদে উদ্যোক্তাদের এই শিক্ষা বিপ্লবই মূলত সমাজ, দেশ ও জাতির পরিবর্তনের বিপ্লব"।।

অনুষ্ঠানে সোয়েটার বিতরণ প্রকল্পের রেপ্লিকা উন্মোচন করে উক্ত কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি  এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। 

সচ্ছলতা এসোসিয়েশন এর সভাপতি মো: ইহতেসামুল আলম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিক্ষা উৎসব -২০২৬ এর আহ্বায়ক নাজমুস সাকিব ও আয়োজক সালমান ফার্সী।

সচ্ছলতা এসোসিয়েশনের শিক্ষা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৬