Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চাঁপাইনবাবগঞ্জ দুর্গাপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Farewell ceremony for examinees

চাঁপাইনবাবগঞ্জ সদর দুর্গাপুরে দারুল উলুম দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অত্র প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সভাপতি আবুল কালাম শামসুদ্দিন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সুপার মোজাম্মেল হক, মৌলবি শিক্ষক আবু তাহের, বিদায় পরীক্ষার্থী সুমাইয়া খাতুনসহ অন্যরা। সভাপতি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের চরিত্র হতে হবে সুন্দর কথাবার্তা হবে নমনীয় ও ভদ্র। তাদের উদ্দেশ্যে একটাই হতে হবে সেটাই হলো শিক্ষায় আলোকিত হওয়া।  বক্তব্য শেষ পরীক্ষার্থী দের হাতে তুলে দেওয়া হয় জমিতে বক্স, স্কেল, কলম। সকলের জন্য দোয়া করা হয়েছে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news