Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ জানুয়ারি ২০২৬
০৬:০২ অপরাহ্ন

প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন

অনলাইন ডেস্ক Mark Talley

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে যার কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকত দেশের মানুষ, এই ভূখণ্ডে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ আর বাঙালির দুর্দশার প্রকৃত চিত্র তিনি পৌঁছে দিতেন বিশ্বের কাছে।

নয়া দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ জানুয়ারি) দুপুরে মৃত্যু বরণ করেন বিবিসির সাবেক এই সাংবাদিক। তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।

বিবিসি হিন্দি সার্ভিস জানিয়েছে, মার্ক টালির মৃত্যুর বিষয়টি তাদের নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী সতীশ জ্যাকব।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মানুষের মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস।

একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয় বাংলাদেশ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news