Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৬ জানুয়ারি ২০২৬ | ০৫:৫৮ অপরাহ্ন

জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রাজশাহীর প্রস্তুতিমূলক সভা

নিজেস্ব প্রতিবেদক: ২৬ জানুয়ারি ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে আগামী ০৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬’ উদযাপিত হবে। রাজশাহী জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় দিবসটি পালন উপলক্ষে আগামী বুধবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাজশাহী জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ স্লোগানে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬’ সফল করার লক্ষ্যে বেসরকারি পাঠাগার প্রতিনিধিদের সাথে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রাজশাহীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রাজশাহীর সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সরকারি গণগ্রন্থাগার রাজশাহীর সিনিয়র সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।


এসময় উপস্থিত ছিলেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি আমিনুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাঠাগার সভাপতি হাসিনুর রহমান, হাতেম ফাউন্ডেশন পাঠাগার সভাপতি গোলাম সাকলায়েন, আব্দুল মজিদ স্মৃতি পাঠাগার সভাপতি শিরিন আক্তার বানু, নওশের আলী স্মৃতি পাঠাগার সভাপতি সুফিয়া খাতুন, কেন্দ্রীয় কিশোর পাঠাগার সভাপতি সোহাগ আলী, নবপ্রবাহ পাঠাগার সভাপতি ইউসুফ আলী চৌধুরী, অবসর গণগ্রন্থাগার সভাপতি সুলতানা রাজিয়া, পান্না ও ইসমাইল স্মৃতি সাংস্কৃতিক পাঠাগার সভাপতি রাবেয়া খাতুন সীমা, সাদেকুর রহমান গণপাঠাগার সভাপতি আফরোজা রহমান, দিগন্ত প্রসারি সংঘ পাঠাগার সভাপতি সাইদুর রহমান সহ গণগ্রন্থাগার রাজশাহীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  

উল্লেখ্য আগামী ০৫ ফেব্রুয়ারি "জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬" উদযাপন উপলক্ষ্যে এর আগে বইপাঠ, চিত্রাঙ্কন, রচনা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা কর্মসুচী গ্রহন করা হয়েছে। এসব প্রতিযোগিতায় আগ্রহীদের অংশগ্রহনের আহ্বান জানানো হয়েছে।


আগামী ০৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬’ উদযাপিত হবে।