Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৯ জানুয়ারি ২০২৬ | ০১:২৭ অপরাহ্ন

১০০ কেজি ওজনের মৃত হাঙ্গর মাছ বিক্রয়ে পরিবহন অপরাধে ৪০ হাজার টাকা অর্থদণ্ড

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৯ জানুয়ারি ২০২৬

কক্সবাজারের কুতুবদিয়ায় ১০০ কেজি ওজনের মৃত হাঙ্গর মাছ বিক্রয়ের উদ্দেশ্যে ভ্যানগাড়িযোগে পরিবহনের অপরাধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৭(২) ধারায় দোষী সাব্যস্ত করে একই ধারায় ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে একজনকে। অর্থদন্ডের অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত নুরুল হক (৪১) থেকে আদায় করা হয়েছে।

বুধবার ২৮ জানুয়ারি সকাল ১০ ঘটিকায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম। 

বিজয়বাংলা নিউজকে এসিল্যান্ড জানান, বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ রক্ষা, খাবার পঁচা বাসি ভেজাল প্রতিরোধ, ওজনে কারচুপি ও ভোক্তা অধিকার রক্ষায় আমাদের অভিযান সবসময় চলমান থাকবে। এক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে সংশ্লিষ্টদের।


১০০ কেজি ওজনের মৃত হাঙ্গর মাছ বিক্রয়ে পরিবহন অপরাধে ৪০ হাজার টাকা অর্থদণ্ড