Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ঘাতক ছেলে আটক

নিজেস্ব প্রতিবেদক: Murderer boy arrested

রাজশাহীর নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছেন। শনিবার(৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে  দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি এলাকা থেকে মায়ের লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় মাদকাসক্ত ছেলে সুমনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

স্থানীয়রা জানান, সুমন বখাটে ও মাদকাসক্ত যুবক। শনিবার দিবাগত রাতে তার মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করে সে। তবে তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মাকে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে তার মা। পরে লাশ রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেই এবং লাশ উদ্ধার করে। রাতে এ রিপোর্ট লেখার সময় লাশের সুরতহাল করছিল পুলিশ। 

আরএমপির চন্দ্রিমা থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে ছেলে সুমনকে হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news