Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০২ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

হ্যাঁ' ভোট একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব ও নৈতিক দায়বদ্ধতার প্রতীক

আবুল কালাম আজাদ:- রাবি ভিসি A symbol of responsibility and moral obligation

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেছেন, তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার লক্ষ্যেই ভোটকেন্দ্রে যাবেন। তিনি উল্লেখ করেন, হাজারো তরুণের রক্তের বিনিময়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশের পথচলাকে ত্বরান্বিত করতে এই 'হ্যাঁ' ভোট একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব ও নৈতিক দায়বদ্ধতার প্রতীক।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘গণভোট–২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিসি বলেন, ‘গণভোটের কোনো নির্দিষ্ট প্রতীক না থাকলেও আমার অন্তরে একটি প্রতীক রয়েছে। আমার মনের গভীরে যে মার্কাটি আছে, সেটি লাল। এই লাল হলো আমাদের সন্তানদের রক্তের চিহ্ন।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহ স্মরণ করলে বোঝা যায়, দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য গণভোটের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। 'হ্যাঁ' ভোট দেওয়ার অর্থ শুধু একটি মত প্রকাশ নয়, বরং তরুণদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো এবং তাদের রক্তের ঋণ শোধের অঙ্গীকার।’

রাষ্ট্রের বিদ্যমান পরিস্থিতি প্রসঙ্গে ভিসি বলেন, ‘১২ তারিখের ভোটকে ঘিরে দেশে এক ধরনের প্রবল উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। কিছু গোষ্ঠী বিদ্যমান ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশে যে বড় ধরনের পরিবর্তন এসেছে, তাকে আর পেছনের দিকে ফেরানো সম্ভব নয়। কিছু মানুষ হয়তো পুরোনো পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করতে পারে, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই প্রচেষ্টা ব্যর্থ হবে।’

তিনি দাবি করেন, তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে যে ভয় ও জড়তা ছিল, তা ভেঙে গেছে। যারা মৃত্যুকে ভয় পায় না, তাদের আতঙ্কিত করে শাসন করা কেবল দুঃস্বপ্নই থেকে যাবে। সাধারণ মানুষ এখন আর কোনো কিছুতেই ভীত নয়।




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news