সুনশুনিপাড়া—প্রভু নিবেদন ধর্মপল্লীর পবিত্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
এই আনন্দঘন মুহূর্তে সুনশুনিপাড়া, কাকনহাট, গোদাগাড়ী, রাজশাহীর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন।
তিনি বলেন—“ধর্ম যার যার, দেশটা সবার। এই মাটিতে বিভেদ নয়, থাকবে সহাবস্থান,ভ্রাতৃত্ব আর পারস্পরিক সম্মান।”
তিনি সুনশুনিপাড়ার ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশে শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধির শুভকামনা জানান এবং বলেন— “এই অঞ্চল আমার কাছে শুধু একটি এলাকা নয়,এখানকার প্রতিটি মানুষ আমার আপনজন।”
এই উপস্থিতি প্রমাণ করে—এই রাজনীতি বিভাজনের নয়,মানুষে মানুষে সেতুবন্ধনের রাজনীতি।ইনশাআল্লাহ, গোদাগাড়ী–তানোরে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের এই পথচলাই হবে বিজয়ের পথ।