Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ ফেব্রুয়ারি ২০২৬
১০:৫২ পূর্বাহ্ন

ভোরে সাতক্ষীরার ভূমিকম্পে কাঁপল দেশ

অনলাইন ডেস্ক The country was shaken by an earthquake.

ভোরের আলো ফোঁটার আগেই ভূমিকম্প হয়েছে দক্ষিণ-পশ্চিমের শেষ জেলা সাতক্ষীরায়, যা অনুভূত হয়েছে দেশের বিভিন্ন স্থানে।


মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।


তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা কলারোয়ায়। এটি ছিল হালকা মাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ১ মাত্রা।


ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) বলছে, সাতক্ষীরা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। আর ভারতের উত্তর ২৪ পরগণার হাবড়া পৌরসভা থেকে এর দূরত্ব ৩৬ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে।


সাতক্ষীরা সাংবাদিক মেহেদী সোহাগ বলেন, ভোরের দিকে হঠাৎ বাসার ভেতর কেঁপে ওঠে। পরে বুঝতে পারেন, এটি ভূমিকম্প।


হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news