Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

অস্ত্রসহ আরসার শীর্ষ কমান্ডার 'লালু' গ্রেপ্তার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : 'Lalu' arrested

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এক বিশেষ অভিযানে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার (ARSA) শীর্ষ কমান্ডার জাহিদ হোসেন প্রকাশ লালুকে (৩৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় লালুর দেহ তল্লাশি করে একটি ফাইভ স্টার পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুতুপালং ক্যাম্প-১ (ওয়েস্ট)-এর অভ্যন্তরে একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লালু একজন ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

উখিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক এবং উখিয়া-টেকনাফের ট্রান্সপোর্ট কমান্ডার সায়মন সিকদার বিজয়বাংলা নিউজকে   বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এছাড়াও সাবেক আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে একাধিক হত্যাকাণ্ডের সাথেও তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার আরসা কমান্ডার লালুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news