Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

রাজশাহী প্রতিনিধি:- Youth arrested

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ঢাকা–রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫ টায় শিবপুর কলাহাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামের বাসে তল্লাশি চালানো হলে মোঃ দুলাল মিয়া (৩৮) নামে এক যাত্রীর কাছ থেকে গুলি উদ্ধার করা হয়।

আটক যুবকের পিতার নাম মোঃ আয়ুব আলী এবং তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গুলির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news