Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ ফেব্রুয়ারি ২০২৬
০২:৪৭ অপরাহ্ন

ফেসবুকে ভোট–নির্বাচন নোটিফিকেশন নিয়ন্ত্রণ করবেন যেভাবে

অনলাইন ডেস্ক Controlling voting and election notifications on Facebook

সম্প্রতি  অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট এবং নির্বাচনসংক্রান্ত নানা বার্তা দেখা যাচ্ছে। এতে অনেকে বিভ্রান্ত হলেও ফেসবুক জানিয়েছে, এটি তাদের একটি বৈশ্বিক ফিচারের অংশ।

ফেসবুকের হেল্প সেন্টারের তথ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি নির্বাচন ও ভোটিং–সংক্রান্ত নোটিফিকেশন পাঠায়। এসব বার্তার মাধ্যমে ভোটার নিবন্ধন, ভোটের তারিখ এবং ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে তথ্য ও স্মরণ করিয়ে দেওয়া হয়।

তবে ব্যবহারকারীরা চাইলে এ নোটিফিকেশন নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারেন। ফেসবুকের নোটিফিকেশন সেটিংসে থাকা ‘ভোটিং রিমাইন্ডার’ অপশন থেকে প্রয়োজন অনুযায়ী এসব বার্তা চালু বা বন্ধ করা সম্ভব।

ভোটিং রিমাইন্ডার বন্ধ করলে ফেসবুক থেকে ভোটার নিবন্ধন, ভোট দেওয়ার নির্দেশনা বা নির্বাচনসংক্রান্ত কোনো নোটিফিকেশন আর পাওয়া যাবে না। আবার চাইলে পরবর্তীতে সেটিংস পরিবর্তন করে ফিচারটি পুনরায় চালু করা যাবে।

যেভাবে ভোটিং ও নির্বাচন নোটিফিকেশন চালু বা বন্ধ করবেন

ফেসবুকের নির্দেশনা অনুযায়ী—

১. ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে ডান পাশে উপরের কোণে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন

২. এরপর ‘Settings & Privacy’ থেকে ‘Settings’-এ যান

৩. বাম পাশের মেনু থেকে ‘Notifications’ অপশনে ক্লিক করুন

৪. নিচে স্ক্রল করে ‘Voting Reminders’ নির্বাচন করুন

৫. ড্রপডাউন মেনু থেকে ‘On’ বা ‘Off’ বেছে নিন

যেসব অঞ্চলে এ সুবিধা প্রযোজ্য, সেখানে ‘Local Voting Alerts’ অপশনও আলাদাভাবে চালু বা বন্ধ করা যাবে।

এছাড়া ভোটিং রিমাইন্ডার সেটিংসের নিচে ঠিকানা যুক্ত করার সুযোগ থাকতে পারে। ঠিকানা দিলে স্থানীয় পর্যায়ের নির্বাচনসংক্রান্ত আরও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়। তবে ঠিকানা দেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক এবং এ তথ্য অন্য কোনো ফেসবুক ব্যবহারকারীর কাছে দৃশ্যমান হয় না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুক আরও জানিয়েছে, নির্বাচনসংক্রান্ত তথ্য দেখানোর ক্ষেত্রে অবস্থানসংক্রান্ত তথ্য কিভাবে ব্যবহার করা হয়—সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তাদের সহায়তা কেন্দ্রে দেওয়া রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news