Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক Tariq Rahman

নির্বাচনি প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। 

এদিকে দলের চেয়ারম্যানের আগমন ঘিরে সমাবেশস্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। এরইমধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।   

তারেক রহমান ঠাকুরগাঁওয়ের পর দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news