Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:২৬ অপরাহ্ন

নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে

অনলাইন ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ব‌লেছেন, সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তার দিক থেকে নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্ব নি‌তে হ‌বে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস)

‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তি‌নি।

জাইমা রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর যদি কোড অব কন্ডাক্ট থাকে তাহ‌লে আমি মনে করি, নারী নিরাপত্তার দিক থেকে, সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তায়  রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। 

তি‌নি বলেন, স্টুডেন্ট লিডার থেকে, লোকাল গভমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয়... আর এই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয়, মেরামত করা না হয় তাহলে তো সুযোগ সুবিধ থাকবে না। পাইপলাইন সৃষ্টি করতে হবে, আর ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে। কিন্তু নারীদের ওইভাবে দেওয়া হয় না।  

উইমেন ইন ডেমোক্রেসি (উইন্ড) অনুষ্ঠা‌নে বীরমুক্তিযোদ্ধা লুৎফা হাসিন রোজী, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রমুখ বক্তব‌্য দেন।

সংগৃহীত ছবি