Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ ফেব্রুয়ারি ২০২৪
০৪:৩৩ পূর্বাহ্ন

মোটরসাইকেল চুরির অভিযোগে দুই যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক: Alleged theft of motorcycle

মোটরসাইকেল চুরির অভিযোগে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- জিকু (২৫) ও ফয়সাল (২৪)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই দুটি বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, বৃহস্পতিবার শামসুল আলম নামে এক ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই চোরকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় বাদী শামসুল আলমের চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news