Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ ফেব্রুয়ারি ২০২৬
১২:০১ অপরাহ্ন

চন্ডিপুর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সানবার্ড

নিজস্ব প্রতিবেদক Sunbirds are champions in the Premier League

চন্ডিপুর যুব সংঘের আয়োজনে টানা ১১তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে সানবার্ড। আর রানার্সআপ হয়েছে ড্যাফোডিল মেডি ওয়ার্ল্ড। এই খেলার মধ্যে দিয়ে শেষ হলো এই আসর। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কালেক্টর মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে জাতীয় সংগীত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং টুর্নামেন্টের সুষ্ঠু ও সুন্দর আয়োজনের প্রশংসা করেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ আনিসুর রহমান। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু,  বিশিষ্ট ব্যবসায়ী আসাদ আলী, মোস্তাক আহমেদ, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, নুর হাসান, সাদ, আবির, মনোয়ার, সাকিল, শিশির, উল্লাল  হাবিব।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news