Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ ফেব্রুয়ারি ২০২৬
১১:৫৬ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রে মোবাইলে ভিডিও,রাজশাহীতে দুই যুবকের কারাদণ্ড

ছোটন সরদার Two young men sentenced to prison

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরইল কলোনি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের অভিযোগে দুই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ভোটগ্রহণ চলাকালে ওই কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও করছিলেন মো. ইমরান আলী (২৬) ও মো. শাহরিয়ার (২৫)। পরে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি নজরে আনেন এবং তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করেন।

ভ্রাম্যমাণ আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটক দুই যুবকের বাড়ি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরইল কলোনি (কানায় মোড়) এলাকায় বলে জানা গেছে। তাঁদের পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুজন একটি রাজনৈতিক দলের সমর্থক হিসেবে পরিচিত। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রশাসন জানিয়েছে, ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার ও ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচন পরিবেশ ব্যাহত করতে পারে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news