Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ ফেব্রুয়ারি ২০২৪
০৬:০৭ পূর্বাহ্ন

নিয়ামতপুরে গাঁজা ও বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি Traders arrested with ganja and foreign liquor

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেলে করে মাদক বহনকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার  হাজিনগর ইউনিয়নের শিবপুর এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শামীম (৩৩)। তিনি উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র। পুলিশের উপস্হিতি টের পেয়ে  শামীম পালানোর চেষ্টা করলে পুলিশের সদস্যরা তাকে ধরে ফেলে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলে থাকা ২ কেজি গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও বাড়ির ভেতরে থাকা ২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।  আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news