Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:২৯ অপরাহ্ন

পাপারাজ্জিদের দেখে আবারও চোখ পাকালেন জয়া

অনলাইন ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেওয়া তো দূরের কথা, পাপারাজ্জিদের দেখলেই যেন তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। সাম্প্রতিক অতীতে পাপারাজ্জিদের নিয়ে কড়া মন্তব্যের জেরে সমালোচনার ঝড় উঠলেও, নিজের স্বভাব থেকে যে তিনি একচুলও নড়েননি, তার প্রমাণ মিলল আবারও।

বুধবার মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে লাল গালিচায় উপস্থিত ছিলেন জয়া বচ্চন। অনুষ্ঠান শেষে বলিউড নির্মাতা করণ জোহরের সঙ্গে একান্ত আলাপচারিতায় মগ্ন ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই ক্যামেরার ফ্ল্যাশ ঝলকানি দিয়ে ওঠে চারপাশ থেকে। পাপারাজ্জিদের এমন তৎপরতায় শুরুতে কিছুটা সংযত থাকলেও শেষরক্ষা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, করণ জোহর হাস্যরসের ছলে পাপারাজ্জিদের বলছেন, ‘আমি এখানে আছি বলেই জয়া জির ছবি আপনারা এতক্ষণ ধরে তুলতে পারছেন। নাহলে এতক্ষণ ওনার দিকে ক্যামেরা তাক করে রাখতে পারতেন না।’

তবে করণ জোহর পাশ থেকে সরে যেতেই পাল্টে যায় দৃশ্যপট। মুহূর্তেই নিজের চেনা মেজাজে ফেরেন জয়া। ক্যামেরার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে কর্কশ স্বরে বলে ওঠেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়।’

এর আগেও একাধিকবার সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে কাঠগড়ায় দাঁড়িয়েছেন জয়া বচ্চন। একবার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘এরা কারা? নোংরা জামাকাপড় পরে হাতে একটা ফোন নিয়ে আসা মানেই কি সাংবাদিকতা? আমার বাবা সাংবাদিক ছিলেন, তাই আমাকে শেখাতে আসবেন না সাংবাদিকতা কাকে বলে।’

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন।.........সংগৃহীত ছবি