Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ ফেব্রুয়ারি ২০২৬
০৫:৫৭ অপরাহ্ন

হিরো আলম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক Hero Alam

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়েছে।

বগুড়া থেকে বুধবার ১৯ ফেব্রুয়ারি হিরো আলমকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১০ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

বৃহস্পতিবার দুপুরে হিরো আলমের নাম্বারের ফোন দেওয়া হলে এটি রিসিভ করেন পরিচালক রবিন খান। তিনি গ্রেপ্তারের বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন। জানান, বগুড়ার বনানী এলাকা থেকে তাকে পুলিশ ধরে নিয়ে যায়।

আরেকটি সূত্র জানায়,  হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছে খবর পেয়ে সদর থানার পুলিশ তাকে ধরতে গেলে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হিরো আলম। পরে গাড়ি নিয়ে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকায় গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, হিরো আলম সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালান এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। অভিযোগ অস্বীকার করার পর ২০২৫ সালের ২১ এপ্রিল মিথিলা তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পিবিআই তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news