Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভেজাল ড্রিংক পাউডার উৎপাদন , লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক A fine of Rs

লক্ষ্মীপুরে অনুমোদন ব্যতীত ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদন করায় এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকা এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সিদ্দিকার নেতৃত্বে অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আশরাফ ফুড নামে ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ব্যতীত ভেজাল খাদ্য ও পানীয় তৈরি করে আসছিল। ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদনে প্রতিষ্ঠানটি একাধিক লোগো ব্যবহার কর আসছে। এ অপরাধে প্রতিষ্ঠান মালিক শাহিনকে ১ লাখ টাকা জরিমানা ও ভেজাল পণ্য জব্দ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে অভিযানটি পরিচালনা করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news