Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:১৫ অপরাহ্ন

খাল খননে বাধা, ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

ছোটন সরদার ২০ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন হরিপুর খড়িয়াধার এলাকায় ভেকু দিয়ে খাল খননের সময় ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। চাঁদা না দিলে খননকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ভেকুর চাবি কেড়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ওই এলাকায় ভেকু দিয়ে খাল খনন করছিলেন মো. হাবিবুর রহমান ইমন (৩০)। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার বাসিন্দা। এ সময় স্থানীয় বাসিন্দা মো. সাদ্দাম হোসেন এসে তাঁর কাছে ৫০ হাজার টাকা (৫০,০০০ টাকা) চাঁদা দাবি করেন। টাকা না দিলে মাটি খনন করতে দেওয়া হবে না বলে হুমকি দেন বলে অভিযোগ।

হাবিবুর রহমান ইমন জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাদ্দাম হোসেন তাঁর কাছ থেকে ভেকুর চাবি জোরপূর্বক কেড়ে নেন। পরে চাবি ফেরত চাইতে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাদ্দাম হোসেন পবা উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন বলেও জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান ইমন আইনগত সহায়তার জন্য দামকুড়া থানায় যোগাযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন হরিপুর খড়িয়াধার এলাকায় ভেকু দিয়ে খাল খননের সময় ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে