Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে ভূমিমন্ত্রীর মতবিনিময় সভা,বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা

ছোটন সরদার Mizanur Rahman Minu

রাজশাহী সার্কিট হাউসের কনফারেন্স রুমে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু এমপি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩৫ মিনিটে শুরু হওয়া এ সভায় রাজশাহী বিভাগের আওতাধীন বিভিন্ন জেলার প্রশাসনিক ও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ভূমি ব্যবস্থাপনা, সেবা কার্যক্রমের গতি বৃদ্ধি, অনলাইন ভূমি সেবা কার্যক্রম জোরদার, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং নাগরিক ভোগান্তি কমানোর বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। মাঠপর্যায়ে এসব কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি ভূমি সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেন।

সভায় কর্মকর্তারা নিজ নিজ জেলার ভূমি প্রশাসনের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ সময় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

সভা শেষে মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও জনগণকেন্দ্রিক সেবা প্রদানে গুরুত্বারোপ করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news