Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে অমর একুশে বইমেলার শুভারম্ভ

নিজেস্ব প্রতিবেদক: Amar Ekushey Book Fair

রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভারম্ভ হয়েছে। ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’ এর আয়োজনে দুই দিনব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় নগরীর বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন হয়।

বইমেলার আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণেই এই আয়োজন। এমন দিনে এই ভাষার কারিগরদের একটা সম্মিলন ঘটানোই আমাদের উদ্দেশ্য। দুই দিনব্যাপী আমরা বই, কবিতা ও আড্ডার মাধ্যমে এটিকে উদযাপন করতে চাই। এখানে রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকের বইয়ের পাশাপাশি সারাদেশের বিভিন লেখক ও প্রকাশকের বই এবং কিছু দুর্লভ বইও প্রদর্শন করা হয়েছে।

দুই দিনব্যাপী বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

বইমেলার উদ্বোধন কালে ‘রাজশাহী রাইটার্স কালেক্টিভ’ এর সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news