Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ ফেব্রুয়ারি ২০২৬
০৯:৩১ অপরাহ্ন

রাজশাহীতে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ছোটন সরদার Iftar and prayer gathering

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মহানগরীর রাজপাড়া থানাধীন সার্কিট হাউসের কনফারেন্স কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় দেড় থেকে দুই শতাধিক আমন্ত্রিত অতিথি অংশ নেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ মোহাম্মদ কামাল হোসেন (পিএসসি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান এবং র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এ ছাড়া প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহীতে অবস্থানরত জুলাই যোদ্ধাগণ অনুষ্ঠানে অংশ নেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সার্বিক নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news