১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রহত্যার খবর রাজশাহীতে পৌঁছানো মাত্রই শুরু হয় তীব্র প্রতিবাদ। তৎকালীন রাজশাহী কলেজের মুসলিম হোস্টেল (বর্তমানে শহীদ মিনার এলাকা) ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু।
হাতে প্ল্যাকার্ড নিয়ে শৃঙ্খলার সাথে মিছিলে এগিয়ে যাচ্ছেন আমাদের পূর্বসূরিরা। এই ছ*বি শুধু একটি দৃশ্য নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াইয়ের দলিল।