Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাধা: দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ছোটন সরদার Human chain formed in Rajshahi demanding punishment of culprits

ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাধা, দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন  কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রাজশাহী।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানাধীন সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে ক্যাবের নেতাকর্মী, ভোক্তা অধিকারকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভোক্তা অধিদপ্তরের অভিযান একটি নিয়মিত ও আইনসম্মত কার্যক্রম। কিন্তু সাম্প্রতিক অভিযানে বাধা প্রদান এবং মার্কেট বন্ধের হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড আইনের শাসনের পরিপন্থী এবং সাধারণ ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করে।

বক্তারা আরও বলেন, ভোক্তাদের স্বার্থরক্ষায় দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থার কাজে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বাজার ব্যবস্থাপনায় নৈরাজ্য সৃষ্টি হতে পারে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news