Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৩ ফেব্রুয়ারি ২০২৬
০৩:১৮ অপরাহ্ন

ইফতারে লাচ্ছা সেমাই দিয়ে পিঠা তৈরির সহজ রেসিপি

অনলাইন ডেস্ক Easy recipe for making pitha

ইফতারে ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চমৎকার স্বাদের এই পিঠা। এটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও দারুণ সুস্বাদু। বিশেষ করে যারা মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করেন, তাদের জন্য লাচ্ছা সেমাইয়ের এই পিঠা হতে পারে সহজ পছন্দ। চলুন তবে জেনে নেওয়া যাক, ইফতারে ইফতারে লাচ্ছা সেমাই দিয়ে পিঠা তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

লাচ্ছা সেমাই- ১ প্যাকেট

নারিকেল- আধা কাপ

চিনি- স্বাদমতো

গুঁড়া দুধ- ২ টেবিল চামচ

ডিম- ২টি

এলাচ গুঁড়া- অল্প

লবণ- সামান্য

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে লাচ্ছা সেমাইগুলো ঢেলে নিন। এরপর তাতে তেল ছাড়া বাকি সব উপকরণ মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হলে সেখান থেকে পছন্দসই আকৃতি দিয়ে পিঠা গড়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে হালকা আঁচে একটু সময় নিয়ে পিঠাগুলো লালচে করে ভেজে তুলুন। এবার পরিবেশন করুন সুস্বাদু লাচ্ছা সেমাইয়ের পিঠা।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news