Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আমি মিথ্যা কথা খুবই কম বলি

অনলাইন ডেস্ক অভিনেত্রী সামান্তা Actress Samantha

ছোট পর্দার বর্তমান সময়ের পরিচিত মুখ সামান্তা পারভেজ। সমসাময়িক কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে নিজের ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরার পাশাপাশি সহকর্মী শামীম হাসান সরকার ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অকপট স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারের শুরুতেই নিজের সততা নিয়ে সামান্তা বলেন, আমি মিথ্যা কথা বলি না। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন, তারা জানেন যে আমি মিথ্যা কথা খুবই কম বলি। একদম জীবন-মরণের প্রশ্ন না হলে হয়তোবা মিথ্যা কথা বলি না। ছোটবেলা থেকেই আমি খুবই স্ট্রেট ফরোয়ার্ড।

বর্তমান ব্যস্ততা ও সহকর্মী শামীম হাসান সরকারকে নিয়ে সামান্তা জানান, ২০২৬ সালটি তার জন্য বেশ ইতিবাচকভাবে শুরু হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে এখন দম ফেলার সময় নেই তার। 

অধিকাংশ কাজে শামীম হাসান সরকারকে কেন দেখা যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সাথে কাজের এক্সপেরিয়েন্স অবশ্যই অনেক বেশি ভালো। সে কারণেই তার সাথে আমাকে অধিকাংশ সময় দেখা যায়। আমি কেন ভয় পাবো? উনি তো বাঘ-ভাল্লুক না। হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অব মাইন।

তিনি বলেন, আমি আমার ফ্যামিলি, কাজ ও নিজের প্রতি অনেক কেয়ারিং। তবে হাজব্যান্ড হলে তার প্রতি কতটুকু কেয়ারিং হব, সেটা জানি না। কারণ এখনো বিয়ের অভিজ্ঞতা নেই। যখন বিয়ে করব, তখন অভিজ্ঞতা অর্জন করে আপনাদের জানাবো।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news