Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

‘দ্য ওয়েডিং অব ভিরোশ’

অনলাইন ডেস্ক Actress Rashmika and actor Vijay Deverakonda

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে রাশমিকা মান্দানা জানান, তারা শিগগিরই বিবাহিত জীবন শুরু করবেন। নিজেদের বিশেষ দিনের জন্য তারা একটি নামও দিয়েছেন ‘দ্য ওয়েডিং অব ভিরোশ’। এই নামটি তাঁদের ভক্তরাই আগে ব্যবহার করেছিল, এবার তাঁরা সেটিকে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠানে গ্রহণ করেছেন।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। রাশমিকা ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেন, ভক্তরা সবসময় তাঁদের পাশে ছিলেন। তাই ‘ভিরোশ’ নামটিও বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি বিয়ের কার্ড ভাইরাল হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি ছোট ও ব্যক্তিগত আয়োজনে বিয়ে সম্পন্ন হবে, এরপর ৪ মার্চ হায়দরাবাদে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিশেষ এই মুহূর্তটি তাঁরা কেবল ঘনিষ্ঠজনদের সঙ্গে ভাগ করতে চান।

রাশমিকা–বিজয়ের প্রেমের গল্প শুরু হয় ধারণা করা হয় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত গীতা গোবিন্দম চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার সময়। সিনেমায় তাঁদের জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০২৫ সালের অক্টোবরে তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে আসে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news