Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ ফেব্রুয়ারি ২০২৬
০২:১৬ অপরাহ্ন

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক Tariq Rahman

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ের অধীন দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় তিনি সেখানে পৌঁছান। এরই মধ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী প্রথমে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীন দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। মূল প্রশাসনে গতি আনার লক্ষ্যে ছুটির দিনেও অফিস করার এ সিদ্ধান্ত নেন তিনি। সরকার গঠনের পর দ্বিতীয় দিনের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। শুধু শুক্রবার ছাড়া অন্য সব দিনই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করেছেন তারেক রহমান। এদিকে অফিস শেষে বিকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news