Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিজয়-রাশমিকার রাজকীয় বিয়েতে কত খরচ হলো

অনলাইন ডেস্ক Vijay Deverakonda and Rashmika Mandanna

দক্ষিণ ভারতের প্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। অবশেষে সাত বছরের সম্পর্কের পরিণয় রূপে বেঁধেছেন গাঁটছড়া। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উদয়পুরে দুই রজ্যের রীতি মেনে অনুষ্ঠিত হয়েছে রাজকীয় বিয়ের আসর।

বিয়ের আয়োজন ছিল অত্যন্ত বিলাসবহুল। উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরের প্রাসাদে এক রাত থাকার জন্য খরচ হয়েছিল ২০-৫০ হাজার রুপি, আর বিশেষ ভিলার খরচ প্রায় ৭০ হাজার রুপি। সাজসজ্জা, পোশাক, গহনাসহ বিভিন্ন অনুষ্ঠান ও প্রীতিভোজ মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৫০ কোটি রুপি।

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের কাছের অতিথিরা অংশ নিয়েছেন। আর আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে তাদের রিসেপশন। সেখানে উপস্থিত থাকার কথা অমিত শাহ, আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাস ও বলিউডের খান-কাপুর, বচ্চন পরিবারসহ আরও নামি তারকাদের।

বিজয়-রাশমিকার বিয়ে যেন এক রাজকীয় সিনেমার দৃশ্য। পোশাক, অলংকার আর সাজসজ্জা সবাইকে মুগ্ধ করেছে।

মুগ্ধতা ছড়িয়েছে বিয়ের পর একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্টও।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news