Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ ফেব্রুয়ারি ২০২৬
০৮:৪৯ অপরাহ্ন

সব পক্ষকে ফের আলোচনার পথে ফিরে আসার আহ্বান

অনলাইন ডেস্ক জাতিসংঘ Calls on all parties to return to the path of dialogue

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভল্কার টার্ক মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে সব পক্ষকে ফের আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, এই হামলা কেবল মৃত্যু, ধ্বংস ও মানবিক কষ্ট বাড়াবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গছে।

তিনি বলেন, সশস্ত্র সংঘাতে সর্বদা সবচেয়ে বেশি ক্ষতি ভোগ করে সাধারণ মানুষ। ক্ষেপণাস্ত্র ও বোমা কোনো সমস্যার সমাধান নয়। এগুলো শুধু মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্ভোগ বৃদ্ধি করবে।

ভল্কার টার্ক সব পক্ষকে শাসন করার আহ্বান জানিয়ে বলেছেন, সাধারণ মানুষের ওপর এই ভয়াবহ প্রভাব এড়াতে আমি সবাইকে সংযমী হতে এবং যুক্তি দেখার আহ্বান জানাচ্ছি। উত্তেজনা কমাতে হবে এবং ফের আলোচনার টেবিলে ফিরে আসতে হবে, যেখানে তারা কয়েক ঘণ্টা আগে সমস্যার সমাধানের চেষ্টা করছিল।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news