Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০১ মার্চ ২০২৬ | ০৪:৩১ অপরাহ্ন

সাহেব বাজারে মাংস কেনা নিয়ে রাকসু ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীর বাকবিতণ্ডা

ছোটন সরদার ০১ মার্চ ২০২৬

রাজশাহী মহানগরীর সাহেববাজারে মাংস কেনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এক মাংস ব্যবসায়ীর বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর সাড়ে ১টার দিকে বোয়ালিয়া থানার অধীন সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাকসুর ইফতার মাহফিল উপলক্ষে শিক্ষার্থীদের একটি দল সাহেববাজারের মাংস ব্যবসায়ী সাইদুরের দোকান থেকে ৫০ কেজি গরুর মাংস কিনেন । অভিযোগ রয়েছে, নির্ধারিত মাংসের সঙ্গে প্রায় ১ থেকে দেড় কেজি ফ্রিজে রাখা চর্বি দেওয়া হয়। এ নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে রাকসুর আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে এলে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাকসুর এক প্রতিনিধি বলেন, “ইফতার মাহফিলের জন্য মাংস কিনতে গিয়ে অতিরিক্ত চর্বি দেওয়ায় আমরা আপত্তি জানাই। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী সাইদুর তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

বর্তমানে রাকসুর প্রতিনিধিরা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বোয়ালিয়া থানায় অবস্থান করছেন বলে জানা গেছে। বোয়ালিয়া থানার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রাজশাহীতে সাহেব বাজারে মাংস কেনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এক মাংস ব্যবসায়ীর বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।