Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ মার্চ ২০২৬
০৪:৪৬ অপরাহ্ন

জার্মান অ্যাম্বাসির প্রতিনিধিদলের সঙ্গে নেসকো কর্মকর্তাদের বৈঠক

ছোটন সরদার NESCO officials meet with German Embassy delegation

রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয়ে জার্মান অ্যাম্বাসির দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে নেসকোর কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত নগরের হেতেমখাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে জার্মান অ্যাম্বাসির পক্ষে উপস্থিত ছিলেন জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান ও কাউন্সেলর মি. উলরিখ ক্লেপম্যান এবং ডেভেলপমেন্ট কো-অপারেশনের উপদেষ্টা মিস রেদিতা রোকিব। নেসকোর পক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আশরাফুল ইসলাম মণ্ডল এবং প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

বৈঠকে জার্মানি ও বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়ন এবং দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় পদ্ধতিগত উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবিষ্যতে বাংলাদেশের বিদ্যুৎ খাতের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন জার্মান প্রতিনিধিরা।

নেসকোর কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দেশের বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন ও সেবা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news