Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি

অনলাইন ডেস্ক বাহরাইন Claims to intercept 75 Iranian missiles, 123 drones

বাহরাইনের দিকে ধেয়ে আসা ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২৫টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ধ্বংস করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

বিবৃতিতে জেনারেল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত সক্রিয় আছে এবং ইরান থেকে আসা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করছে। নাগরিক এবং বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে যে জরুরি প্রয়োজন ছাড়া যেন তারা বাড়ির বাইরে বের না হন।”

কতগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি এবং সেসবের আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে— সে সংক্রান্ত কোনো তথ্য জেনারেল কমান্ডের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিটের ঘাঁটি আছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর দিন থেকেই বাহরাইনে ক্ষেপণাস্ত্র  ও ড্রোন নিক্ষেপ করছে ইরান।

সূত্র : আনাদোলু এজেন্সি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news