Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠক অনুষ্ঠিত

মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী) Mother and Child Support Program

রাজশাহীর গোদগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় গোদাগাড়ী পৌরসভার কেল্লা বারুইপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  উঠান বৈঠক সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে।

উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজমুস সাদাত রত্ন।  বক্তারা বলেন মা ও শিশু সহায়তা কর্মসূচী সম্পর্কে জানার জন্য একত্রিত হয়েছি। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো গর্ভবতী মা, নবজাতক শিশু এবং ছোট শিশুদের সুস্থ ও নিরাপদ রাখা।

প্রথমেই আমরা মনে রাখবো, একজন মা সুস্থ থাকলে তার শিশুও সুস্থ থাকবে। তাই গর্ভবতী মায়েদের অবশ্যই নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কমপক্ষে ৪ বার গর্ভকালীন সেবা (চেকআপ) নিতে হবে। এতে মা ও শিশুর কোনো সমস্যা থাকলে আগেই জানা যায়।

গর্ভাবস্থায় মাকে পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন—ডাল, ডিম, মাছ, মাংস, শাকসবজি, দুধ ও ফলমূল। একই সাথে প্রতিদিন আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপদ প্রসব। সম্ভব হলে হাসপাতালে বা দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তায় প্রসব করানো উচিত। এতে মা ও শিশুর ঝুঁকি অনেক কমে যায়।

শিশু জন্মের পরপরই মায়ের প্রথম দুধ বা শালদুধ শিশুকে খাওয়াতে হবে। এটি শিশুর জন্য খুবই উপকারী এবং শিশুকে অনেক রোগ থেকে রক্ষা করে। শিশুকে জন্মের পর ৬ মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়াতে হবে। এরপর মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর ঘরোয়া খাবার দিতে হবে।

আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিশুকে নিয়মিত টিকা দেওয়া। টিকা শিশুকে অনেক মারাত্মক রোগ থেকে রক্ষা করে।

মা ও শিশু সহায়তা কর্মসূচীর মাধ্যমে সরকার গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে সহায়তা প্রদান করছে। তাই আপনারা সবাই এই কর্মসূচীর নিয়ম মেনে চলবেন এবং অন্যদেরও জানাবেন।

এসব কার্যক্রমে সকলকে সচেতন ও অংশগ্রহণমূলক ভূমিকা রাখতে হবে। উঠান বৈঠকে এলাকার উপকারভোগী নারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news