Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছোটন সরদার Zia Parishad's prayer and iftar mahfil

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় জিয়া পরিষদ, রাবি এর উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ, রাবির সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, ইউট্যাব, রাবির সভাপতি অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. ফাইসুল ইসলাম ফারুকীসহ বিভিন্ন শিক্ষক ও নেতৃবৃন্দ।

ইফতারের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাঁদের পরিবারের সদস্যদের মাগফেরাত এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news