Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ মার্চ ২০২৬
০৯:৩১ অপরাহ্ন

মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি বিপ্লবী গার্ডসের

অনলাইন ডেস্ক Demand to destroy fighter jets

মার্কিন যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি)। তবে এমন দাবিকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (৫ মার্চ ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানায় আল-জাজিরা।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ইসলামী বিপ্লবী গার্ডস (আইআরজিসি) দাবি করেছে যে তারা দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কির এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস করেছে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই ধরনের খবরের সত্যতা অস্বীকার করেছে।

আইআরজিসি’র বরাতে তাসনিম নিউজ জানায়, দুই আসনের এই যুদ্ধবিমান ‘টার্গেট করা হয়েছে এবং ধ্বংস হয়েছে’। তবে তারা জানাননি এই ঘটনা কখন সংঘটিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টকম এক্স-এ পোস্ট করেছে, ‘বুধবার সকালে ইরানে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এমন সামাজিক মাধ্যমে প্রচারিত গুজব ভিত্তিহীন এবং সঠিক নয়।

সূত্র : আল-জাজিরা

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news