Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ মার্চ ২০২৬
১১:১০ পূর্বাহ্ন

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে আজ সাহেববাজারে মানববন্ধন

ছোটন সরদার Protest against attack on teacher

রাজশাহীতে রসায়ন বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান জুয়েলের ওপর চাঁদাবাজদের হামলা ও শারীরিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রাইভেট টিচার্স এসোসিয়েশন, রাজশাহীর উদ্যোগে আজ রোববার (৮ মার্চ) সকাল ১১টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জনপ্রিয় শিক্ষক মো. আসাদুজ্জামান জুয়েলের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানাতে প্রাইভেট শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মানববন্ধনে অংশ নেবেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হবে।

মানববন্ধনে বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ নেওয়ার কথা রয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news