Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পবায় মানববন্ধন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক International Women's Day

 “বৈষম্য রুখব, প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব” এই স্লোগানে রাজশাহীর পবায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে নওহাটা কলেজ মোড় ও পবা উপজেলা পরিষদ চত্ত্বরে পৃথক পৃথকভাবে বাংলাদেশ কৃষক ফেডারেশন, রাজশাহী, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা, প্রতিভা বিকাশ কেন্দ্র এবং আঞ্চলিক উন্নয়ন সংস্থা’র যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আইনে নারীর সমঅধিকারের কথা বলা থাকলেও নারীরা এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। রাজনীতি ও নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতসহ নারী নির্যাতন দমন, ধর্ষণ প্রতিরোধ এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব, বাংলাদেশ কৃষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি হাসিনুর রহমান, দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক রহিমা বেগম, আঞ্চলিক উন্নয়ন সংস্থা পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা সভাপতি অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন, প্রতিভা বিকাশ কেন্দ্রের সভাপতি নাজিরা বেগম, বারনই লোকসাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র পরিচালক রায়হান আলী জুয়েল, নাগরিক ফোরাম পবা উপজেলার সভাপতি মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী নেত্রীবৃন্দ মানববন্ধনে অংশগ্রহন করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news